যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গতকাল রোববার অজ্ঞাতপরিচয় (২২) এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবককে কে বা কারা মারধর করে তেঁতুলিয়া ডিগ্রি কলেজের পাশে ফেলে যায়। ফজরের নামাজ শেষে ফেরার পথে মুসল্লিরা মুমূর্ষু অবস্থায় তাঁকে ওই স্থানে দেখতে পান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর পরনে গেঞ্জি ও লুঙ্গি ছিল। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ জেড আসাদুজ্জামান জানান, তাঁর লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।