প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুহুল আমিন (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে তিনি গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ওই গ্রামের মুন্সিবাড়ির শরীফ আহম্মদের ছেলে।