যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত রোববার মধ্যরাতে সিরাজগঞ্জের সলঙ্গায় মনিরুল ইসলাম (২৫) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি থানার শ্রীরামের পাড়া গ্রামের বাহাজ উদ্দিনের ছেলে। থানা-পুলিশ গতকাল সোমবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মনিরুলের বাবা বাহাজ উদ্দিন বলেন, তাঁর ছেলে মানসিক প্রতিবন্ধী। রোববার রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন তিনি। সলঙ্গা থানার এসআই সাইফুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।