যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুর উপজেলায় আজ সোমবার রাতে মাছের ঘের থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের মুখমণ্ডল রক্তাক্ত ছিল।
ওই যুবকের নাম আতাউর রহমান (২৫)। তিনি উপজেলার পাথরঘাটা মনোহরনগর গ্রামের বাবর আলী সরদারের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আতাউর আজ সোমবার বিকেলে আবদুর রাজ্জাকের ঘেরে ঘাস কাটতে যান। সন্ধ্যার পরেও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাঁকে খুঁজতে বের হয়ে ওই ঘেরে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পাঁজিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ওই ঘেরে গিয়ে আতাউরের মরদেহ দেখেন। তাঁর মুখমণ্ডল রক্তাক্ত ছিল। চোখের নিচে একটি ছিদ্র আছে।
সোমবার রাত রাত ১০টায় কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।