যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কুমিল্লা জেলার অশোকতলা এলাকা থেকে গতকাল শনিবার ভোরে অজ্ঞাতপরিচয় (২৪) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রেললাইনের এক পাশে মাথা, আরেক পাশে দেহ এমনভাবে রাখা হয়, যাতে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছিল। কিন্তু পুলিশ বলছে, ওই যুবককে জবাই করে হত্যা করে এভাবে ফেলে রাখা হয়। কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির এসআই নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।