যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে নগরের পাঁচলাইশ থানার গোলপাহাড় মোড়ের পূর্ব পাশে একটি ভবনের নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। পাঁচলাইশ থানার উপপরিদর্শক মো. আবুল বাশার বলেন, পরিত্যক্ত ভবনটিতে কেউ থাকে না। ওই ভবন থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ভবনের দরজা ভেঙে একটি কক্ষের ভেতর থেকে লাশটি উদ্ধার করে। তাঁর বয়স ২৫ থেকে ৩০ বছর। পরনে ছিল টি-শার্ট। গলায় ফাঁস লাগিয়ে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।