যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় গত শনিবার বিকেলে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন টিটো শেখ (৩০) নামের এক যুবক। গত রোববার সন্ধ্যায় বড়শি দিয়ে তাঁর লাশ টেনে তোলেন স্থানীয় জেলেরা। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার উত্তর দৌলতদিয়া আশরাফ শেখের পাড়ার হাসেম শেখের ছেলে টিটো শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে লঞ্চঘাটে পন্টুনের কাছে নেমে ডুব দিয়ে নিখোঁজ হন। রোববার বিকেল পর্যন্ত তাঁকে খোঁজাখুঁজি করেন স্বজনেরা। বিকেলে এতে যোগ দেন স্থানীয় জেলেরাও। সন্ধ্যার দিকে একজন জেলের হাজারী বড়শিতে গেঁথে উঠে আসে টিটোর লাশ।