প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার ব্রাহ্মণখালী এলাকার ৩০০ ফুট সড়কের পাশ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, সকালে ৩০০ ফুট সড়কের পাশে যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, ড্রেনে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।