যুবকের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীতে গতকাল বৃহস্পতিবার একটি লিচুগাছে ঝুলন্ত অবস্থায় বিপুল শাহ্ (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ছলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামের চা-বিক্রেতা রইচ উদ্দিনের ছেলে। ঈশ্বরদী থানা-পুলিশ জানায়, কয়েক দিন আগে বিপুল এক প্রতিবেশীর একটি গরু চুরি করে হাটে বিক্রি করতে গেলে বিষয়টি জানাজানি হয়ে যায়। পুলিশের ধারণা, ওই লজ্জায় যুবকটি আত্মহত্যা করেছেন। তবে যুবকটির বাবা এবং এলাকাবাসীর দাবি, বিপুলকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। পরে ওসি বিমান কুমার দাশ ঘটনাটি তদন্তের আশ্বাস দিলে এলাকাবাসী শান্ত হন। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি