যুবকের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগাছা উপজেলায় গতকাল শনিবার অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, উপজেলার তালুক উপাসু গ্রামে রেললাইনের কাছে জঙ্গলে ওই যুবকের লাশ দেখতে পান এলাকাবাসী। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিজস্ব প্রতিবেদক, রংপুর