যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি এলাকা থেকে গতকাল সোমবার জাহাঙ্গীর হোসেন (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কমলাকান্তপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন জাহাঙ্গীর। এর পর থেকে আর তিনি বাড়ি ফেরেননি। গতকাল সকালে রানীহাটি বাজারসংলগ্ন একটি ডোবায় তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।