যুবকের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল বুধবার সকালে গাছে ঝুলন্ত অবস্থায় মাশফিক বকশি (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় শ্রীকাইল ইউনিয়নের বকশিবাড়ি এলাকার মো. নাজমুল মিয়ার বকশির ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, মাশফিক মঙ্গলবার সন্ধ্যায় কালিয়াকৈর বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। কিন্তু এরপর আর ফিরে আসেননি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। পরে গতকাল সকালে বাড়ি থেকে ১০০ গজ দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। কালিয়াকৈর থানার উপপরিদর্শক সাইদুর রহমান জানান, ময়নাতদন্তের পর বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।