প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে সদর উপজেলার পশ্চিম মুক্তারপুরে ধলেশ্বরী নদী থেকে গতকাল বেলা ১১টার দিকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মুক্তারপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই মোশারফ হোসেন বলেন, নিহত যুবকের দুই হাত কাপড় দিয়ে বাঁধা ছিল। সাত-আট দিন আগে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে নদীতে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের এসআই ফয়সাল মামলা দায়ের করেছেন।