যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকার একটি খাল থেকে গতকাল সোমবার বিকেলে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। সদর উপজেলার পিরুজালী এলাকায় লবলং নামের একটি খাল রয়েছে। ওই খালে বেলা সাড়ে তিনটার দিকে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাঁর পরনে ছিল আকাশি টি-শার্ট ও ছাই রঙের ফুলপ্যান্ট। পুলিশ জানায়, লাশটি শ্রীপুরের দিক থেকে ভাসতে ভাসতে এখানে এসেছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।