যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করে বাকলিয়া থানার পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, হাত বাঁধা লাশটির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত গত বুধবার রাতে তাঁকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। নিহত ব্যক্তির বয়স ২৮ থেকে ৩০ বছর।  নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|