প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর গোপালপুর এলাকার একটি আমগাছ থেকে গত মঙ্গলবার সকালে সুজয় দাস ওরফে সুজন দাস (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সাজদাপুর এলাকায়। তিনি গোপালপুর এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন। টঙ্গী থানার এসআই সুমন ভক্ত বলেন, সুজয়ের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।