যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল সোমবার নোবেল আহমেদ (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নোবেল পৌর শহরের ছিটপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। পৌর শহরের নালিতাবাড়ী বাজার এলাকায় খাদ্যগুদাম প্রাঙ্গণ থেকে সকাল সাড়ে নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ বলেন, নোবেল দীর্ঘদিন ধরে হেরোইন সেবন করেন। ধারণা করা হচ্ছে, মাদক নিতে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।