যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ রেলস্টেশনের প্ল্যাটফর্মের পাশ থেকে গতকাল রোববার অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা-পুলিশ (জিআরপি)। সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপপরিদর্শক হায়দার আলী জানান, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২৫-৩০ বছর, তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের মাথার পেছনে ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে কোনো এক সময় ট্রেনের ছাদ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিআরপি থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি