যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের গদারবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সকাল ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। কিশোরগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, নিহত যুবকের শরীরে ছুরিকাঘাতের অনেক চিহ্ন রয়েছে। সম্ভবত তাঁকে পাশ্ববর্তী কোথাও হত্যা করে লাশ জঙ্গলে ফেলে দেওয়া হয়। লাশটি কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।