প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর গ্রামের তিস্তা নদীর চর থেকে গত মঙ্গলবার অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) শহিদুর রহমান জানান, ওই যুবকের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। ধারণা করা হচ্ছে, পাঁচ-ছয় দিন আগে তাঁকে হত্যার পর নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। তাঁর কপালের ডান দিকে ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাত ও পায়ের চারটি আঙুল কাটা। এ ঘটনায় স্থানীয় খালিশা চাপানি ইউনিয়ন গ্রাম-পুলিশ থানায় একটি মামলা করেছে।