প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁওটেক থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। কালারপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সত্যরঞ্জন কাসকেল বলেন, গতকাল সকালে স্থানীয় লোকজন সড়কের পাশে ধানিজমিতে অজ্ঞাতনামা ওই যুবকের লাশ দেখে পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে লুঙ্গি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকা ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি চ্ট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।