যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলা এলাকায় গতকাল বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশের একটি ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। পুলিশ জানায়, বুধবার সকালে এলাকাবাসী ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তাঁর পরনে কালো ট্রাউজার ও কালো হাফ হাতা শার্ট ছিল। পুলিশের ধারণা, সাত-আট দিন আগে ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবক ডোবার পানিতে ডুবে মারা গেছেন। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।