যুবকের লাশ উদ্ধার, তরুণী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বেনাপোল স্থলবন্দরের পর্যটন মোটেলের পেছন থেকে গত বৃহস্পতিবার রাতে সুমন নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুমি নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ।
সুমন বেনাপোলে ট্যাক্সিক্যাব চালাতেন। তাঁর বাড়ি শার্শা উপজেলার ভবারবেড় গ্রামে।
মোটেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোটেলের পেছনের দিকে নর্দমার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, সুমন (৩৫) ও সুমি (২০) স্বামী-স্ত্রী পরিচয়ে বৃহস্পতিবার বেলা একটার দিকে পর্যটন মোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নেন।