যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের যোগীতলা এলাকার একটি নালা (ড্রেন) থেকে গতকাল সোমবার এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। তবে যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, যোগীতলা এলাকায় জঙ্গলের ভেতরে ওই নালায় ওই যুবকের (৩০) লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশে খবর দেওয়া হয়। দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। যুবকের পরনে লাল গেঞ্জি ও ছাই রঙের প্যান্ট রয়েছে। তাঁর চোখ দুটি ওপড়ানো।