যুবদল নেতাকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য আবদুর রহিম বাদশাকে (৪২) পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে আন্ধারমানিক নদীর সলিমপুর ফেরিঘাটে এ ঘটনা ঘটে। আবদুর রহিম বলেন, ‘ছাত্রলীগের স্থানীয় কর্মী মাসুম ও সুজনের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী হঠাৎ করে আমার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা আমাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছে।’ কলাপাড়া থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।