যুবদলের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গা থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নলকা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ১০টার দিকে এরান্দহ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সলঙ্গা থানার উপপরিদর্শক সামছুল আলম বলেন, মাসুদ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে অপহরণ, বিস্ফোরক, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা দেওয়াসহ সলঙ্গা ও রায়গঞ্জ থানায় আটটি মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।