যুবদলের বিক্ষোভে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে গতকাল শনিবার যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তারেক রহমানের নামে দায়ের করা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দািবতে জেলা যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ওই কর্মসূচির আয়োজন করেন।
জেলা যুবদল সূত্রে জানা গেছে, যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে সেখানেই সমাবেশ হয়। বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সম্পাদক সাইফুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক নুর ইসলাম, জেলা যুবদলের নেতা নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর প্রমুখ।
বক্তারা বলেন, তারেক রহমানের নামে একাধিক মিথ্যা মামলা দায়ের করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চায়। অবিলম্বে তারেক রহমানের নামে দায়েরকৃত মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করতে হবে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) রওশন কবীর গতকাল রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পুলিশ ওই মিছিলে বাধা দেয়নি, শুধু দাঁড়িয়ে ছিল।