যুবদলের মিছিলে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে যুবদলের মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার শহরের সুপার মার্কেটের সামনে মুজিব সড়কে এ ঘটনা ঘটে।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা যুবদল। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন অভিযোগ করেন, যুবদলের শতাধিক কর্মী বেলা সোয়া ১১টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে প্রেসক্লাবের দিকে এগোতে থাকেন। মিছিলটি ব্রাহ্ম সমাজ সড়ক হয়ে সুপার মার্কেটের কাছে পৌঁছালে পুলিশের বাধার মুখে কর্মসূচি শেষ করা হয়।
তবে মিছিলে বাধা দেওয়া হয়নি দাবি করে ফরিদপুর কোতোয়ালি থানার এসআই বেলাল হোসেন।