যুবদলের সভাপতি আলাল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে আজ শনিবার রাতে যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, নাশকতার পরিকল্পনার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বলেন, শনিবার রাত ১২টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়ার বাসা থেকে আলালকে গ্রেপ্তার করা হয়। আলাল নাশকতার পরিকল্পনা করছিলেন।
কী ধরনের নাশকতার পরিকল্পনা-জানতে চাইলে আজিজুল হক জানান, তিনি বিভিন্ন জায়গায় গণ্ডগোলের পরিকল্পনা করছিলেন বলে তথ্য পেয়েছে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।