যুবদলের সভাপতি মোয়াজ্জেম গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেনকে গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, নাশকতার পরিকল্পনার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বলেন, রাত ১২টার দিকে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে মোয়াজ্জেমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নাশকতার পরিকল্পনা করছিলেন।
কী ধরনের নাশকতার পরিকল্পনা—জানতে চাইলে আজিজুল হক বলেন, বিভিন্ন জায়গায় মোয়াজ্জেম গণ্ডগোলের পরিকল্পনা করছিলেন বলে পুলিশ তথ্য পেয়েছে। ওই তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।