যুবদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া ওরফে স্বপনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। গতকাল সোমবার বেলা একটার দিকে ফরিদপুর শহরের পূর্বখাবাসপুর মহল্লার ঢাকাইয়া পট্টি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্বপনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় তিনটি মামলা রয়েছে। গতকাল বিকেলে তাঁকে মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আলিমুজ্জামান জানান, কিবরিয়ার বিরুদ্ধে জেলখানার কারারক্ষীদের মারপিট করা, বাস পোড়ানো ও পুলিশের কর্তব্য কাজে বাধাদানসহ তিনটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।