যুবলীগ ও পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় গত বুধবার রাতে পুলিশ ও যুবলীগের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের চার সদস্য ও জামায়াত-শিবিরের ১১ জন কর্মী আহত হন। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে দলটির ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
কমলনগর উপজেলার ভাইস-চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির হুমায়ুন কবিরকে বুধবার বিকেলে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে জামায়াত-শিবির মিছিল বের করলে এ সংঘর্ষের সূত্রপাত।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামায়াত নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার রাতে উপজেলা পরিষদ এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতা-কর্মীরা। এ সময় যুবলীগের নেতা-কর্মীরা তাঁদের বাধা দিলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।