যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে গত বুধবার সন্ধ্যায় যুবলীগের কর্মী মো. রাজীবকে (৩৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার জের ধরে রাতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাহাসিন জামান ওরফে রুমেলের কে এম লতিফ ইনস্টিটিউশন সুপার মার্কেটের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়। গুরুতর আহত রাজীবকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।