প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া গ্রামে দুর্বৃত্তের হামলায় আহত যুবলীগের কর্মী মোস্তাফিজুর রহমান ওরফে মঞ্জু (২৮) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মোস্তাফিজুর উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পদুয়া গ্রামের নূর নবীর ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ২৮ জুলাই রাতে তাঁকে বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।