যুবলীগ কর্মীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর চৌমুহনী থেকে যুবলীগের এক কর্মীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে পৌরসভার নির্মাণাধীন একটি নালা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কর্মীর নাম আকবর হোসেন (২৭)। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সবুজ নামে এক যুবককে আটক করেছে।
পুলিশ জানায়, নিহত আকবর চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য করিমপুর এলাকার হাশেম আলীর ছেলে। লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বেগমগঞ্জ থানার ওসি গোলাম ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজের কাছ থেকে পাওয়া তথ্যমতে নিজেদের মধ্যকার বিরোধের জের ধরে আকবর খুন হয়েছেন।