যুবলীগ কর্মীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জের কালীগঙ্গা নদী থেকে মাসুদ রানা (৩৮) নামের এক যুবলীগ কর্মীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ খাড়াকান্দির কালীগঙ্গা নদীর ছানার ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাসুদ রানার দুই চোখে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য পান্নু মিয়া (৩৫) ও কাইয়ুম (৩৮) নামের দুই যুবককে আটক করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের আহ্বায়ক মনির হোসেন বলেন, মাসুদ দীর্ঘদিন থানা যুবলীগের সঙ্গে জড়িত ছিলেন।