যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে পৃথক অভিযানে গত শুক্রবার যুবলীগের এক কর্মীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। জেলায় চলমান মাদকবিরোধী অভিযানে ডিবির এসআই শুভ্র সাহার নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাত তিনটার দিকে মাদারগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স কোয়ার্টারের নিচতলায় অভিযান চালায়। এ সময় সেবিকা রোজিনা আক্তারের কক্ষ থেকে ৭৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাঁর স্বামী যুবলীগের কর্মী আবদুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়। এদিকে মেলান্দহের ভাবকী ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আট শ গ্রাম গাঁজাসহ মো. মিনহাজ উদ্দিন, সদর উপজেলার রশিদপুর এলাকায় ১১৫টি ইয়াবা বড়িসহ সামিদুল ইসলাম ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।