যুবলীগ চেয়ারম্যানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ধানমন্ডির বাসার সামনের রাস্তায় আজ রোববার ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থনকারীরা। হরতালের সমর্থনে মোটরসাইকেল মিছিল করে একটি গাড়িও ভাঙচুর করে তারা।

জানতে চাইলে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যা সোয়া সাতটার দিকে বাসার গেটের সামনে আসতেই হরতাল সমর্থক জামায়াত-শিবির কর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। পাশের বাসার একটি গাড়িও ভাঙচুর করে।’ এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করছে যুবলীগের নেতা-কর্মীরা।
যোগাযোগ করা হলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।