যুবলীগ নেতা আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় গত শনিবার রাতে এক যুবলীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাঁকে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা যুবলীগের সহসভাপতি আলিম আল রাজি উপজেলা স্টাফ কোয়ার্টারের পাশে অবস্থিত তাঁর ভগ্নিপতির বাসা থেকে ধুনট অফিসারপাড়ার নিজ বাসায় যাচ্ছিলেন। পথে ধুনট-গোশাইবাড়ী রোডের চারতলার কাছে দুর্বৃত্তরা পেছন দিক থেকে তাঁর মাথায় রড মেরে পালিয়ে যায়। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।