যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে নিটল-টাটা কোম্পানির মালভর্তি ট্রাক ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে টঙ্গীর ৫৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে গাজীপুরের গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গাজীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, ফারুককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে জেলহাজতে পাঠানো হবে।