যুবলীগ নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ জেলা যুবলীগের সহসভাপতি হাসান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বছর খানেক আগে একটি চেক জালিয়াতির মামলায় হাসান চৌধুরীকে পাঁচ মাসের কারাদণ্ড দেন আদালত। এই রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ওসি নাজিমুদ্দিন জানান, জেলা যুবলীগের নেতা একজন সাজাপ্রাপ্ত আসামি।