যুবলীগ নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমানকে (৩৫) গত রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ৮ মার্চ বিকেলে আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমানকে মারধর করা হয়। ওই ঘটনায় তিনি ১৩ মার্চ পটুয়াখালীর দ্রুত বিচার আদালতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ফারুকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগপত্র পেয়ে দ্রুত বিচার আদালতের হাকিম এস এম তারিক শামস গত বুধবার ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। এই মামলার আসামি হওয়ায় আনিচুরকে গ্রেপ্তার করা হয়।