যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে অর্থ আত্মসাতের মামলা রয়েছে। সম্প্রতি আদালত দেলোয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, দেলোয়ারকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।