যুবলীগ নেতাকে মারধর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক এখলাছ উদ্দিনকে মারধর করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে উপজেলার ভেন্ডিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, সোমবার রাত ১০টার দিকে চকরিয়া পৌরশহর থেকে ইজিবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন এখলাছ। ভেন্ডিবাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা করে। স্থানীয় লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।
এখলাছ উদ্দিনের ভাই হেলাল উদ্দিন বলেন, তাঁর ভাইকে লোহার রড দিয়ে পেটানো হয়েছে। এখলাছ মাথা ও পিঠে গুরুতর আঘাত পেয়েছেন।
স্থানীয় লোকজন আহত এখলাছকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন।