প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপকারভোগীদের মাপে কম দেওয়ায় বরিশালে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নে গত সোমবার যুবলীগ নেতা মো. জাকির হোসেনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।
মো. জাকির হোসেন নলচিড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে গত অক্টোবরে কালোবাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির কারণে উপজেলার সরিকল ইউনিয়নের ডিলার ও সরিকল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. হিরন হোসেন এবং সরিকল ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মো. রত্তন ব্যাপারীর ডিলারশিপ বাতিল করা হয়েছে।
উপজেলা খাদ্য কর্মকর্তা বি এম সফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ অক্টোবর খাদ্যবান্ধব কর্মসূচির অধীন নলচিড়া ইউনিয়নের ডিলার জাকির হোসেনের বিরুদ্ধে ১০ টাকা কেজির চাল বিক্রির সময় উপকারভোগীদের মাপে কম দেওয়ার অভিযোগ পাওয়া যায়।