যুবলীগ নেতার লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারের একটি পুকুর থেকে শুকুর আলী (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শুকুর আলী বামন্দী-নিশিপুর গ্রামের বাসিন্দা এবং বামন্দী ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ভোরে স্থানীয় কয়েকজন মুসল্লি পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় লাশ দেখতে পান। পরে তাঁরা থানায় খবর দেন। নিহত শুকুরের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত নয়টার দিকে শুকুর আলী বাড়ি থেকে বামন্দী বাজারে গিয়ে আর ফেরেননি। পূর্ববিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।