প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ২০টি ইয়াবা বড়িসহ উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের যুবলীগের কর্মী জহুরুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ। গত বুধবার বিকেলে পুলিশ তাঁকে উপজেলার বেটখৈর গ্রামের সড়ক থেকে আটক করে। রাতেই মাদকদ্রব্য আইনে তাঁর বিরুদ্ধে মামলা করে গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে বগুড়ার জেলখানায় পাঠানো হয়েছে। শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজু কামাল বলেন, ওই সড়কে পুলিশ দেখে পালানোর সময় তাঁকে আটক করা হয়।