প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আবদুল কাদেরকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব।
আবদুল কাদেরের বাড়ি ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের রানীরহাট এলাকায়। তিনি এলাকায় যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।
র্যাব সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে রানীরহাট এলাকা থেকে একরাম হত্যা মামলার পলাতক আসামি আবদুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। একরাম হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন।
এ নিয়ে একরাম হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৫৬ আসামির মধ্যে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কাদেরকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হোসেন।