যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সৌদিপ্রবাসী এক প্রতিবেশীকে মারধর করার অভিযোগে গত মঙ্গলবার রাতে যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সাতকানিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সতিপাড়া এলাকায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌরসভার সতিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০) ও একই এলাকার মো. শাহজাহানের ছেলে মো. সাইদুর রহমান (২৮)। পুলিশ জানায়, সৌদিপ্রবাসী আবদুল্লাহকে মঙ্গলবার দুপুরে এক তুচ্ছ ঘটনায় প্রতিবেশী ওই দুজন মারধর করেন। ওই প্রবাসী থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। োগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।