যুবলীগের দুই কর্মীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গতকাল বৃহস্পতিবার দুপুরে যুবলীগের দুই কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
গুরুতর আহত দিলবর হোসেনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত রবিনকে (২৮) ভর্তি করা হয়েছে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে।
পুলিশ জানায়, ২৩ জুন সিরাজদিখানের বিআরডিবির নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন খালেক মাস্টার ও গিয়াসউদ্দিন। খালেকের পক্ষে কাজ করছেন যুবলীগের কর্মী দিলবর ও রবিন। আর গিয়াসউদ্দিনের পক্ষে অবস্থান নিয়েছেন উপজেলা যুবলীগের সদস্য জাহিদ ও তাঁর লোকজন। গতকাল জাহিদ শিকদারের পক্ষের সাত-আটজনের একটি দল দিলবর ও রবিনকে সিরাজদিখান বাজারে পেয়ে প্রকাশ্যে কুপিয়ে জখম করে।